সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে স্পীকারের শোক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে স্পীকারের শোক
শনিবার, ২১ অক্টোবর ২০২৩



সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে স্পীকারের শোক

ঢাকা, ২১ অক্টোবর, : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ) আসনের সংসদ সদস্য, সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

স্পীকার সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়ার রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আজ শনিবার (২১ অক্টোবর) সকালে বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন।

শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন আইনজীবী ও বরেণ্য রাজনীতিবিদ। তিনি ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম ও

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পটুয়াখালী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদে সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি একাদশ জাতীয় সংসদে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১২:২৬:৪০   ২৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদিতে নিহত মোশাররফের সন্তানদের শিক্ষা ব্যয় বহন করবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী
মাদারীপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
নেই যানজট, মহাসড়কে ফিরেছে গতি
বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচের দল ঘোষণা জার্মানির
বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি
সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরের অর্ধশতাধিক স্থানে ঈদের জামাত
আজ পবিত্র জুমাতুল বিদা
ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ
মিসাইল ও ড্রোনের গর্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ