আ.লীগ সন্ত্রাসের বাবা হলে বিএনপি সন্ত্রাসের দাদা: শাজাহান খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » আ.লীগ সন্ত্রাসের বাবা হলে বিএনপি সন্ত্রাসের দাদা: শাজাহান খান
শনিবার, ২১ অক্টোবর ২০২৩



আ.লীগ সন্ত্রাসের বাবা হলে বিএনপি সন্ত্রাসের দাদা: শাজাহান খান

আওয়ামী লী‌গের সভাপ‌তিমণ্ডলীয় সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসের বাবা হলে বিএনপি সন্ত্রাসের দাদা। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় সন্ত্রাস করেছে, ক্ষমতার বাইরে এসেও সন্ত্রাস করছে। আওয়ামী লীগ ধ্বংসে না উন্নয়নে বিশ্বাস করে। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই।

শুক্রবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মাদারীপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সিদ্দিকুর রহমান তালুকদারের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, যত হরতাল হয়েছে প্রতিটা হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড ছিল বিএনপি। এদের রাজনৈতিক মূল লক্ষ্য হলো মানুষকে গুম করা। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখলে তাদের এখন মাথা ঘোরে। তাই তারা মাঝে মাঝে আবোল-তাবোল কথা বলে।

এ সময় মাদারীপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান দর্জির সভাপতিত্বে ও পৌর যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান চুন্নুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাসার, স্থানীয় সংসদ প্রতিনিধি আজিজুর রহমান শিবু খান, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসিবুর রহমান খানসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:০৬   ৫২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ