বিএনপি তাদের বিদেশি প্রভুর দিকে তাকিয়ে আছে : হানিফ

প্রথম পাতা » খুলনা » বিএনপি তাদের বিদেশি প্রভুর দিকে তাকিয়ে আছে : হানিফ
শনিবার, ২১ অক্টোবর ২০২৩



বিএনপি তাদের বিদেশি প্রভুর দিকে তাকিয়ে আছে : হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আন্দোলন করে সরকার পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই, সেটা বিএনপি নিজেও জানে। সেজন্যই এখনো তারা বিদেশিদের দিকে তাকিয়ে আছে, তাদের ওপরেই ভরসা করে আছে।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নিয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি একটা মিথ্যাবাদী ও প্রতারকের দল। এর আগে তারা মুখে ইসলাম নীতি দেখিয়ে কথা বলেছে। অথচ আজকে গাজাতে ফিলিস্থিনিদের নিষ্পাপ শিশু ও নারীদের হত্যা করা হচ্ছে, এতে পৃথিবীর প্রায় সকল মুসলিম দেশ প্রতিবাদ করছে, দোয়া প্রার্থনা হচ্ছে, রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে সেখানে বিএনপি আজ পর্যন্ত একটা বিবৃতি দিতে পারেনি, প্রতিবাদও করতে পারেনি। তার কারণ ফিলিস্থিনিদের পক্ষে বিবৃতি দিলে তাদের বিদেশি প্রভু অখুশি হতে পারে। সে কারণেই তারা তাদের প্রভুর দিকে তাকিয়ে আছেন।

তিনি বলেন, আজকে প্রমাণিত হয়ে গেছে যে বিএনপি সবসময় মিথ্যাচার করেছে, জনগণের সাথে প্রতারণা করেছে, জনগণকে ধোঁকাও দিয়েছে সেটা রাজনীতি নিয়ে এবং ধর্ম নিয়েও।

এ সময় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:২১   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির
বৈষম্যহীন দেশ বিনির্মাণে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত
মেহেরপুর সীমান্তে ৪ জনের পুশইন ঠেকালো বিজিবি ও গ্রামবাসী
খুলনায় অর্থনৈতিক শুমারিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
অফিসে সময়মতো না এলে আপনাকে আমার ‘আসসালামু আলাইকুম’ দিতে হবে: আইনমন্ত্রী
পুশইন: দিল্লির সদিচ্ছা ছাড়া সীমান্ত সমস্যার সমাধান সম্ভব নয়
বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে - বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
চুয়াডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে : কেসিসি প্রশাসক
মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ