দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ : ইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ : ইসি
রবিবার, ২২ অক্টোবর ২০২৩



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ : ইসি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ধাপে ধাপে আমরা সব দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু কিছু দল আসেনি। এটা তাদের ব্যাপার। তাদের ইচ্ছা নেই অথবা আমাদের ওপর তাদের আস্থা নেই। এই পরিস্থিতিতে আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন করব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

রোববার (২২ অক্টোবর) দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে খুলনার উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সেনা মোতায়নের বিষয়ে এখনো আমরা নিজেরা বসে সিদ্ধান্ত নেয়নি। আমরা বসবো, যেটা ভালো হবে সেটা আমরা করব। ১৯৮৬, ১৯৯০, ২০০১ ও ২০০৮ এর নির্বাচন দেখেছেন। শতভাগ সঠিক কিন্তু কখনোই ছিল না। আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি আমরা এ পর্যন্ত যা করেছি আমরা সন্তুষ্ট, জনগণও সন্তুষ্ট।

খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, এ ধরনের নির্বাচন কি আগে কখনো হয়েছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। বাস্তবতাকে আমরা কিন্তু ধামাচাপা দিতে পারব না। একই সময়ে বাস্তবতাকে মোকাবেলা করে সামনের দিকে সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারব ইনশাল্লাহ ।

তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে যতই বোঝায় আপনি যদি আমাকে রঙিন চশমা দিয়ে দেখেন, তাহলে আমাকে কিন্তু রঙিনই দেখবেন। আপনি যদি খালি চোখে দেখেন তাহলে কিন্তু আমি যা তাই দেখবেন।

সভায় আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:২৩:২২   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদিতে নিহত মোশাররফের সন্তানদের শিক্ষা ব্যয় বহন করবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী
মাদারীপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
নেই যানজট, মহাসড়কে ফিরেছে গতি
বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচের দল ঘোষণা জার্মানির
বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি
সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরের অর্ধশতাধিক স্থানে ঈদের জামাত
আজ পবিত্র জুমাতুল বিদা
ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ
মিসাইল ও ড্রোনের গর্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ