স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সড়ক বন্ধ’ নিয়ে রাষ্ট্রদূতের আলোচনা হয়নি

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সড়ক বন্ধ’ নিয়ে রাষ্ট্রদূতের আলোচনা হয়নি
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩



স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সড়ক বন্ধ’ নিয়ে রাষ্ট্রদূতের আলোচনা হয়নি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে আগামী ২৮ অক্টোবর ঢাকায় সড়ক বন্ধ করার বিষয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস।

রোববার (২২ অক্টোবর) রাতে মার্কিন দূতাবাসের প্রেস কর্মকর্তা স্টিফেন আইভ্যালি এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে স্টিফেন উল্লেখ করেন, রাষ্ট্রদূত হাস বৈঠকে রাজনৈতিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ সমাবেশ ও হস্তক্ষেপমুক্ত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে পিটার হাসের সঙ্গে আলোচনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূত জানতে চেয়েছেন, ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচির কারণে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাদের (সরকারের) এ ধরনের কোনো কর্মসূচি নেই। সরকার মনে করে, বিএনপি যে রাজনৈতিক কর্মসূচি দিয়েছে, তারা শান্তিপূর্ণভাবে করে যাবে। শান্তিপূর্ণভাবে যদি করে, তাহলে কিছুই বলার নেই।

বাংলাদেশ সময়: ১০:৫৭:২৫   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ