পূজামণ্ডপে কোমরে শাড়ি বেঁধে নাচলেন সুস্মিতা সেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » পূজামণ্ডপে কোমরে শাড়ি বেঁধে নাচলেন সুস্মিতা সেন
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩



পূজামণ্ডপে কোমরে শাড়ি বেঁধে নাচলেন সুস্মিতা সেন

বাঙালি যেখানেই থাকুক শিকড়ের টান তো থাকবেই। একথা মেনে চলেন সুস্মিতা সেন। মুম্বাইয়ের প্যান্ডেলে পূজা দেখতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে কোমরে শাড়ি বেঁধে ধুনুচি নাচে যোগ দেন তিনি।

বাবা-মা, দুই মেয়েকে নিয়ে মুম্বাইয়ের নতুনপল্লি সর্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলে গিয়েছিলেন সুস্মিতা। পরনে ছিল গোলাপি রঙের প্রিন্টেড শাড়ি। প্রথমে মণ্ডপের ভেতরে গিয়ে মাতৃপ্রতিমা দর্শন করেন অভিনেত্রী। সেখানে বসে কিছুক্ষণ পূজা দেখেন। তারপরই অভিনেত্রীকে ধুনুচি হাতে নাচতে দেখা যায়।

চিরকাল নিজের শর্তে জীবন কাটাতে ভালবাসেন। তার ছকভাঙা জীবনযাপন বিটাউনে একসময়ে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। জীবনে একাধিক পুরুষের সমাগম হলেও বিয়ে করেননি সুস্মিতা সেন। ২৫ বছর বয়সেই এক শিশুকন্যাকে দত্তক নিয়ে ‘সিঙ্গেল মাদার’ হলো তিনি। মেয়ের নাম রাখেন রেনে। তার কয়েক বছর পর দত্তক নেন ছোটমেয়ে আলিশাকে।

কিছুদিন আগে ‘তালি’ সিরিজে মুম্বাইয়ের ট্রান্সজেন্ডার কর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন সুস্মিতা। এবার তার ‘আরিয়া ৩’ মুক্তির অপেক্ষায়। নভেম্বর মাসের ৩ নভেম্বর থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে সিরিজটি।

বাংলাদেশ সময়: ১১:০১:২১   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ
নবীগঞ্জ সেতু ও পানি প্রকল্পে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ
জিয়ার মৃত্যুবার্ষিকীতে এতিম শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি বিতরণ করলেন স্বেচ্ছাসেবক দল
ঈদ শেষে সরকারি অফিসগুলোতে কর্মচাঞ্চল্য
শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই আমরা বাংলাদেশ পেয়েছি: দুলু
‘জিয়াউর রহমান শুধু প্রেসিডেন্টই ছিলেন না, তিনি ছিলেন বাংলার রাখাল রাজা’
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ
প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ