সনাতন ধর্মাবলম্বীদের সাথে মেয়র আইভীর শুভেচ্ছা বিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » সনাতন ধর্মাবলম্বীদের সাথে মেয়র আইভীর শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩



---

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর নগরীর বিভিন্ন মন্দির পরিদর্শনের সময় এই শুভেছা বিনিময় করেন তিনি।

তিনি প্রথমে নগরীর বলদেব জিউর আখড়া মন্দির পরিদর্শন করেন। সেখানে মেয়রকে ফুল দিয়ে বরন করেন মন্দির কমিটির সভাপতি শঙ্কর সাহা। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আব্দুল কাদির, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবির হোসেন।

পরে তিনি নগরীর টানবাজার সাহাপাড়া নতুন পূজা কমিটির আমন্ত্রণে টানবাজার পূজা মন্ডপ পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, দেশবিদেশী ষড়যন্ত্রের কারণে দেশে এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হলেও দেশ আজ কিছুটা অস্থির। এই মাটি এই দেশ আমাদের মা, এই দেশকে আমাদের ভালবাসতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আবারও সুষ্ঠু ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে নির্বাচিত করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। সেই জন্য আমাদের শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আদিনাথ বসু, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা আব্দুল মোতালিব, শরীফ হিরা, পূজা কমিটির যুগ্ম সম্পাদক সুমন সাহা সহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:০২   ৪৬৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে ৫০০ কাব সদস্যের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ক্যাম্পুরী শুরু
সালথায় আধিপত্যের বিরোধে সংঘর্ষ, ভাঙচুর ১৫ বসতঘর
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
রাষ্ট্র মেরামতে নতুন সনদ ও রাজনৈতিক নেতৃত্ব বদলের আহ্বান মঞ্জুর
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এলডিসি উত্তরণে কমনওয়েলথের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান
আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ