ম্যাগুইয়ারের গোলে জয় পেল ইউনাইটেড

প্রথম পাতা » খেলাধুলা » ম্যাগুইয়ারের গোলে জয় পেল ইউনাইটেড
বুধবার, ২৫ অক্টোবর ২০২৩



ম্যাগুইয়ারের গোলে জয় পেল ইউনাইটেড

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দুই ম্যাচে হেরে বড় বিপদে পড়ে গিয়েছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে মঙ্গলবার (২৪ অক্টোবর) কোপেনহেগেনের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যান ইউনাইটেড। সেই ম্যাচে ১-০ গোলে কষ্টার্জিত জয় পেয়েছে তারা। ম্যাচের একমাত্র গোলটি করেন ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার।

কোপেনহেগেনের বিপক্ষে ম্যাচের প্রথমেই বেশকিছু ভুল করে বসে ইউনাইটেড। যে ভুলের কারণে ম্যাচের শুরুতেই গোল খেতে বসেছিল তারা। তবে কোপেনহেগেনের ফুটবলার দিয়োগো গনসালভেসের শট পোস্টে লাগায় বেঁচে যায় স্বাগতিকরা।

এরপর নিজেদের গুছিয়ে নেয় ইউনাইটেড। ম্যাচের পনেরো এবং তেইশ মিনিটে দুইটা সুযোগ পেয়েছিল ম্যানইউ, তবে গোল করতে পারেনি তারা। প্রথম হাফ গোলশূন্য শেষ হয়।

দ্বিতীয় হাফে পাল্টা আক্রমণে ইউনাইটেডকে চাপে রাখে ডেনমার্কের ক্লাবটি। তবে ইউনাইটেডের গোলরক্ষক ওনানা রক্ষা করে তাদের। ম্যাচের ৭২তম মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় ইউনাইটেড। কর্নার থেকে বল ক্লিয়ার করতে না পারায় সেই বল চলে যায় এরিকসেনের পায়ে। এরিকসেন তা ক্রস করে ডি-বক্সে, যা হেড করে জালে জড়ান ম্যাগুইয়ার।

ম্যাচের একেবারে শেষ মিনিটে ম্যাকটমিনের ভুলে পেনাল্টি পেয়ে যায় সফরকারীরা। তবে ওনানা কোপেনহেগেন স্ট্রাইকার জর্ডান লারসনের পেনাল্টি সেভ করে দলকে রক্ষা করেন। শেষ পর্যন্ত চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয়ের দেখা পায় ম্যানইউ।

তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে টেবিলের তিনে উঠে এসেছে ইউনাইটেড। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চারে কোপেনহেগেন। দিনের প্রথম ম্যাচে গালাতাসারাইকে ৩-১ গোলে হারানো বায়ার্ন মিউনিখ পূর্ণ ৯ পয়েন্ট গ্রুপের শীর্ষে আছে। দুই নম্বরে গালাতাসারাইয়ের ৪ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১০:৫০:০৯   ২৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে নারী বিপিএল
ইংলিশদের হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ওয়েস্ট ইন্ডিজ
মূল ম্যাচ টাই, প্রথম সুপারও ওভার টাই, দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকার রুদ্ধশ্বাস জয়
ড্র করলেই চ্যাম্পিয়ন ঋতুপর্ণারা
শেষ ওভারে মুস্তাফিজের ঝলক, দুর্বারকে হারিয়ে চ্যাম্পিয়ন ধূমকেতু
লিভারপুলের মাঠে ম্যানসিটির রোমাঞ্চকর জয়
আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা
রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের
মায়োর্কাকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা
ক্যারিকের ছোঁয়ায় বদলে গেলো ম্যানইউ, তুলে নিলো টানা চতুর্থ জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ