বিএনপি বিশৃঙ্খলার চেষ্টা করলে সরকার প্রতিহত করবে : জাহিদ মালেক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি বিশৃঙ্খলার চেষ্টা করলে সরকার প্রতিহত করবে : জাহিদ মালেক
বুধবার, ২৫ অক্টোবর ২০২৩



বিএনপি বিশৃঙ্খলার চেষ্টা করলে সরকার প্রতিহত করবে : জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নির্বাচনে আসার জন্য বিএনপিকে বারবার আহ্বান করা হচ্ছে। তাদের কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। কিন্তু ২৮ অক্টোবর বিএনপি সমাবেশে মানুষের জানমালের ক্ষতি করতে চাইলে সরকার তা প্রতিহত করবে। এছাড়া আমরা দলীয়ভাবেও প্রস্তুত আছি। আমরা রাজনৈতিকভাবেও মোকাবিলা করবো।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের কাছে দেশ নিরাপদ নয়। তারা আগামীতে ক্ষমতায় এলে হত্যাযজ্ঞ চালাবে। বিরোধীরা যারা দেশের উন্নয়ন চায়নি, যারা দেশে অগ্নি-সন্ত্রাস, গ্রেনেড হামলা, লুটপাট করেছে তারা আবারও একই চিন্তা-চেতনা নিয়ে রাস্তায় নেমেছে। তাই আমাদের সাবধান হতে হবে। আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসক) ডা. রাশেদা সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ারের পরিচালক ও লাইন ডাইরেক্টর ডা. রিজাওয়ানুর রহমান, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মনজুরুল মুরশিদ, ঝিনাইদহ জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম-উল আহসান, কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. শরিফুননেছা (মিকি), কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:৪৯   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন
দিনব্যাপী নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উদযাপন
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন
সন্দেহভাজনদের দ্রুত ফেরত চায় ঢাকা: আরব আমিরাত ও ভারতের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী
চরভদ্রাসনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত
শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ