সংসদে বাংলাদেশ পুলিশ (অধস্তন কর্মচারী) কল্যাণ তহবিল বিল, ২০২৩ উত্থাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে বাংলাদেশ পুলিশ (অধস্তন কর্মচারী) কল্যাণ তহবিল বিল, ২০২৩ উত্থাপন
বুধবার, ২৫ অক্টোবর ২০২৩



সংসদে বাংলাদেশ পুলিশ (অধস্তন কর্মচারী) কল্যাণ তহবিল বিল, ২০২৩ উত্থাপন

জাতীয় সংসদে ‘বাংলাদেশ পুলিশ (অধস্তন কর্মচারী) কল্যাণ তহবিল বিল, ২০২৩’ উত্থাপন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ জাতীয় সংসদে বিলটি উত্থাপনের প্রস্তাব করেন।
বিলটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সামরিক শাসনামলে জারীকৃত কতিপয় অধ্যাদেশের বিষয়ে মন্ত্রিসভার নির্দেশনার প্রেক্ষিতে ‘দ্য পুলিশ (নন-গেজেটেড এমপ্লয়ীজ) ওয়েলফেয়ার ফান্ড অর্ডিন্যান্স, ১৯৮৬’ রহিতক্রমে হালনাগাদ করে বাংলায় ‘বাংলাদেশ পুলিশ (অধস্তন কর্মচারী) কল্যাণ তহবিল আইন, ২০২৩’ প্রচলন করা প্রয়োজন। এই অধ্যাদেশটিকে আইনে রূপান্তরকালে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রক্ষায় কিছু ধারা সংশোধন/পরিমার্জন করার প্রস্তাব করা হয়েছে। এই আইনটির মাধ্যমে পুলিশের কনস্টবল হতে পদোন্নতি প্রাপ্ত সাব-ইন্সপেক্টর এবং নন পুলিশ পদাধিকারী সকল কর্মচারী ও পরিবারের জন্য বিভিন্ন আর্থিক অনুদানের ব্যবস্থা করা হয়েছে যা তাদের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে।
বর্ণিত উদ্দেশ্য ও কারণে আইনটি প্রণয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ পুলিশ (অধস্তন কর্মচারী) কল্যাণ তহবিল আইন, ২০২৩’ শীর্ষক বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
পরে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে ৭ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেন।

বাংলাদেশ সময়: ১৯:০১:৪৯   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে : গয়েশ্বর চন্দ্র রায়
সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান
অভিবাসন ব্যয় কমিয়ে আনতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর
পরিবেশমন্ত্রীর সাথে এডিবি’র ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
দ্বিতীয় বিয়ে করায় হুমকির মুখে গৃহবধূ ও স্বামী, গ্রাম ছেড়ে পলাতক দম্পতি
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, বহিষ্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ