সংসদীয় ক্রিয়াকলাপকে শক্তিশালী করতে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- আইপিইউ সম্মেলনে আব্দুস শহীদ এমপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদীয় ক্রিয়াকলাপকে শক্তিশালী করতে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- আইপিইউ সম্মেলনে আব্দুস শহীদ এমপি
বুধবার, ২৫ অক্টোবর ২০২৩



সংসদীয় ক্রিয়াকলাপকে শক্তিশালী করতে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- আইপিইউ সম্মেলনে আব্দুস শহীদ এমপি

২৫ অক্টোবর ২০২৩ : মো: আব্দুস শহীদ এমপি বলেন, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন এমন একটি প্লাটফরম যেখানে সংসদীয় প্রতিনিধিরা সুচিন্তিত মতামত প্রদান করেন যা গণতন্ত্র প্রতিষ্ঠায় খুবই কার্যকর। তিনি বলেন, সংসদীয় কার্যক্রম শক্তিশালী করতে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অ্যাঙ্গোলার লুয়ান্ডাতে অনুষ্ঠিত ১৪৭ তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলনে “শান্তি, ন্যায়বিচার এবং শক্তিশালী প্রতিষ্ঠানের জন্য সংসদীয় পদক্ষেপ (এসডিজি ১৬)” শীর্ষক আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে তিনি আজ এসব কথা বলেন।

মো: আব্দুস শহীদ এমপি বলেন, আইপিইউ গণতন্ত্রকে সমুন্নত রাখতে এবং মানবাধিকার রক্ষায় কাজ করে। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজের পূর্বশর্ত হিসেবে অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উন্নত চর্চা প্রচারে আইপিইউ’র ভূমিকা অনন্য।

তিনি বলেন, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজে সকলের জন্য ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতকরণ, সকল স্তরে কার্যকর, জবাবদিহিমূলক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলাই এসডিজি ১৬ এর লক্ষ্য।

তিনি বলেন,এসডিজি লক্ষ্য অর্জনে জাতীয় বাজেট অনুমোদন এবং তহবিল প্রতিষ্ঠায় সংসদ সদস্যেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিতকরণে তারা কার্যকর পদক্ষেপ নিতে পারেন। তিনি বলেন,সংসদ সদস্যগণ এসডিজি লক্ষ্য অর্জনে ভূমিকা পালন করে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে তাদের প্রদত্ত প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন করতে পারেন।

এ অনুষ্ঠানে সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কাজী ফিরোজ রশীদ, জাকিয়া পারভীন খানম, ফেরদৌসী ইসলাম, যুগ্মসচিব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদারসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৯:২০:৫২   ৪১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ