সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে শাকিব খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে শাকিব খান
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩



সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে শাকিব খান

প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড কিং শাকিব খান। আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) থেকে ‘দরদ’ নামে এ সিনেমাটির শুটিং শুরু হবে ভারতের এলাহাবাদে। এর আগে ভারতের মুম্বাইতে সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন নায়ক-নয়িকা ও নির্মাতা।

বুধবার সন্ধ্যায় (২৫ অক্টোবর) মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ‘দরদ’ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় শাকিবের সঙ্গে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এ ছবির মধ্য প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন তারা। সংবাদ সম্মেলনে শাকিব খানকে বাংলার পাশাপাশি হিন্দিতে কথা বলতে শোনা যায়। তখন শাকিবকে শুদ্ধভাবে হিন্দি বলতে সহযোগিতা করেন সোনাল।

এ আগে ‘দরদ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে মঙ্গলবার (২৪ অক্টোবর) এক ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। মাসব্যাপী টানা শুটিং শেষ করে নভেম্বরের শেষের দিকে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’। সিনেমাটি পরিচালনা করবেন বাংলাদেশি নির্মাতা অনন্য মামুন।

শাকিব খান ও সোনাল চৌহান ছাড়া এতে আরও অভিনয় করবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১:৫৫:৩১   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জেল থেকে বের হয়েই ফের ইয়াবাসহ ধরা সাইফ ও তার সহযোগী
নারায়ণগঞ্জে কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ