ভূমিকম্পে ফের কাঁপল আফগানিস্তান

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভূমিকম্পে ফের কাঁপল আফগানিস্তান
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩



ভূমিকম্পে ফের কাঁপল আফগানিস্তান

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে দেশটিতে এ ভূকম্পন অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, এ ভূকম্পনের উপকেন্দ্র ছিল ১৫০ কিলোমিটার গভীরে।

সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) আফগান জাতীয় সংস্থাটি জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। ১৫০ কিলোমিটার গভীরে এ কম্পন সৃষ্টি হয়।

এ নিয়ে সাম্প্রতিক সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশটি চারবার ভূমিকম্পে কেঁপে উঠল। গত সপ্তাহে হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূকম্পন আঘাত হানে। এতে প্রায় ৪ হাজার প্রাণহানি ঘটে। অনেক বাড়িঘর, ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়।

১৫ অক্টোবর ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের সাক্ষী হয় আফগানিস্তান। ১৩ অক্টোবর ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপে দেশটি।

এর আগে ১১ অক্টোবর আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। তবে সবমিলিয়ে কত প্রাণহানি ঘটেছে-সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তালেবান নেতৃত্বাধীন সরকার।

সূত্র : এনডিটিভি

বাংলাদেশ সময়: ১১:৫৯:৩২   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ