জেল থেকে বের হয়েই ফের ইয়াবাসহ ধরা সাইফ ও তার সহযোগী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জেল থেকে বের হয়েই ফের ইয়াবাসহ ধরা সাইফ ও তার সহযোগী
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬



জেল থেকে বের হয়েই ফের ইয়াবাসহ ধরা সাইফ ও তার সহযোগী

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ সাইফ নামের এক চিহ্নিত মাদক কারবারি ও তার সহযোগীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। কারামুক্তির মাত্র কয়েকদিনের মাথায় আবারও একই অপরাধে জালে পড়ল সে।

​বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর শহরের মিয়াবাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের জামালপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

​পুলিশসূত্রে জানা যায়, মিয়াবাজার পৌরসভা গেট সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সাইফ ও তার সহযোগী জীবনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের তল্লাশি করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ১০০ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়।

​মাদারগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, সাইফ এলাকার একজন চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে পূর্বের মাদক মামলা রয়েছে এবং সে একাধিকবার গ্রেপ্তার হয়েছিল। সম্প্রতি সেই মামলায় জামিনে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই পুনরায় মাদক চালানের সময় সহযোগীসহ ধরা পড়ল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১২:১৫   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব - তথ্য প্রতিমন্ত্রী
ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য - স্থানীয় সরকার মন্ত্রী
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রোসাটমের প্রতিশ্রুতি
জেল থেকে বের হয়েই ফের ইয়াবাসহ ধরা সাইফ ও তার সহযোগী
নারায়ণগঞ্জে কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ