১২ হাজার টন বিস্ফোরক নিক্ষেপ, গাজা যেন আরেক হিরোশিমা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ১২ হাজার টন বিস্ফোরক নিক্ষেপ, গাজা যেন আরেক হিরোশিমা
শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩



১২ হাজার টন বিস্ফোরক নিক্ষেপ, গাজা যেন আরেক হিরোশিমা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর থেকে পরের দুই সপ্তাহে ১২ হাজার টনের বেশি বিস্ফোরক ফেলেছে ইসরাইল, যা জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার সমতুল্য।

গাজা কর্তৃপক্ষের বিবৃতির বরাত দিয়ে গেল মঙ্গলবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

বিবৃতিতে বলা হয়,

ইসরাইলি বাহিনীর বিস্ফোরকের (গাজায় ফেলা) পরিমাণ ও শক্তি ১৯৪৫ সালে জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার সমতুল্য।

এতে আরও বলা হয়, ‘আগ্রাসন শুরু করার পর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রতি বর্গকিলোমিটারে গড়ে ৩৩ টন বিস্ফোরক ফেলেছে ইসরাইল।’

২৩ লাখ মানুষের বাসস্থান, গাজা উপত্যকার মোট আয়তন ৩৬৫ বর্গকিলোমিটার।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর পরপরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। সেই থেকে এখন পর্যন্ত গাজায় নিরলসভাবে চালানো হচ্ছে বিমান হামলা।

ইসরাইলি বাহিনীর বিমান হামলা-বোমাবর্ষণে রীতিমতো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। সেই সঙ্গে অবরোধ দিয়ে গাজায় খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের পথও বন্ধ করে দেয় ইসরাইল। এতে গাজা উপত্যকাজুড়ে নেমে এসেছে মানবিক বিপর্যয়।

সবশেষ তথ্যানুযায়ী, চলমান সংঘাতে এ পর্যন্ত ৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় ৩ হাজার শিশু রয়েছে। এছাড়া ইসরাইলে নিহত হয়েছেন অন্তত দেড় হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ১৪:৫০:২০   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ