বঙ্গবন্ধুর ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করলেন মেয়ে প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করলেন মেয়ে প্রধানমন্ত্রী
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩



বঙ্গবন্ধুর ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করলেন মেয়ে প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক (মরণোত্তর) ডক্টর অব লজ ডিগ্রি পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ৫৪তম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুকে এই সম্মাননা প্রদান করা হলো।

রোববার (২৯ অক্টোবর) বেলা ১১ টা ৫৮ মিনিটে বঙ্গবন্ধুর পক্ষে ডক্টর অব লজ ডিগ্রি গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবর্তন সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এর আগে বেলা ১১টায় প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সমাবর্তনস্থলে প্রবেশ করেন এবং ১১ টা ৫ মিনিটে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন। এরপর সমাবর্তন উদ্বোধন করেন সমাবর্তন সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

পরবর্তীতে সমাবর্তন বক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রেস্ট প্রদান করেন বিশেষ সমাবর্তনের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

উল্লেখ্য, ১৯২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার সমাবর্তন অনুষ্ঠিত হয়। এবারের সমাবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ৫৪তম সমাবর্তন। বঙ্গবন্ধুর আগে মোট ৫৩ জন স্বনামধন্য ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হয়। ১৯৭০ সালে সর্বপ্রথম বাংলা ভাষায় সমাবর্তন বক্তৃতা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:০৪:১৪   ২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামে আধুনিক তথ্য কমপ্লেক্সের স্থান পরিদর্শনে তথ্য সচিব
দেশের মালিকানা বুঝে নিতে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিন’
বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে : মাহফুজ আনাম
তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি : এমরান সালেহ প্রিন্স
১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে : ডা. তাহের
শ্রম অভিবাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ উপদেষ্টার
জামালপুরে গণঅধিকার পরিষদে ধস, শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
যতদিন মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন চব্বিশ চলবে : শফিকুর রহমান
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ