হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আ.লীগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আ.লীগ
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩



হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আ.লীগ

হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে রোববার বিকেলে সাড়ে ৪ টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য রাখবেন।

হঠাৎ করে সংবাদ সম্মেলন ডাকার কারণ জানা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার বিষয়ে দলের অবস্থান নিয়ে ওবায়দুল কাদের কথা বলতে পারেন।

বাংলাদেশ সময়: ১৬:০৮:১৮   ৩১৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে জমিতে বিষ প্রয়োগে বাধা দেওয়ায় কৃষককে হত্যার চেষ্টা, আহত ৩
আলফাডাঙ্গায় ১৬১ অসহায় পরিবার পেল হাঁস-মুরগি, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা,ভাংচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন
বোয়ালমারীতে ঋণের চাপে বিষপানে যুবকের আত্মহত্যা
“শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস”-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত
সদরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শনের আয়োজন
সদরপুরে মাদ্রাসার ছাত্রকে কক্ষে আটকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন
চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের জালে কোমোর ৯ গোল
উজ্জীবিত ফেনেরবাচের সাথে পারলো না লিভারপুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ