দেশ ছাড়ছিলেন বাইডেনের কথিত সেই উপদেষ্টা, বিমানবন্দর থেকে আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশ ছাড়ছিলেন বাইডেনের কথিত সেই উপদেষ্টা, বিমানবন্দর থেকে আটক
সোমবার, ৩০ অক্টোবর ২০২৩



দেশ ছাড়ছিলেন বাইডেনের কথিত সেই উপদেষ্টা, বিমানবন্দর থেকে আটক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম নামের ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় আরেফী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম আরেফীর ডাকনাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন।
তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। তিনি মাঝেমধ্যেই বাংলাদেশে আসেন বলে দাবি করেছেন।

রবিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে বাংলাদেশে সহিংসতায় আহ্বান জানানো ব্যক্তি ভুয়া। সহিংসতায় আহ্বান জানানোর জন্য তাকে গ্রেপ্তার করা উচিত।

বাংলাদেশ সময়: ০:০৩:১২   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ঢাকার দক্ষিণ সিটির ৬০ শতাংশের বেশি বাসাবাড়িতে ডেঙ্গুর লার্ভা
দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল
ভোলার গ্যাস দিয়ে দক্ষিণাঞ্চলে পরিকল্পিত শিল্প-কলকারখানা গড়ে তোলা সম্ভব : তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন: ইয়াসের খান চৌধুরী
কৃষকরা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে সক্ষম: বাণিজ্যমন্ত্রী
এতিম-পথশিশুদের সুরক্ষায় কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
মধুখালীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ