‘পোশাকশিল্প নিয়ে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘পোশাকশিল্প নিয়ে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা’
বুধবার, ১ নভেম্বর ২০২৩



‘পোশাকশিল্প নিয়ে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা’

বেতন বৃদ্ধির আন্দোলনের নামে পোশাকশিল্প নিয়ে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১ নভেম্বর) সকালে রংপুরের নবীগঞ্জে অপু মুনশি ক্যানসার হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। পার্শ্ববর্তী দেশগুলোর মজুরি কাঠামো যাচাই করা হচ্ছে। আশা করি, চলতি বছরের ডিসেম্বরের শুরুতে তা কার্যকর হবে।

তিনি বলে, দেশে অনেক সরকার ক্ষমতায় বসলেও শুধুমাত্র আওয়ামী লীগ সরকার পোশাক শ্রমিকদের নিয়ে ভেবেছেন। এ নিয়ে প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে। ১৬০০ টাকার বেতন নিয়ে গেছেন ৮ হাজারে। এবারও সম্মানজনক বেতন বৃদ্ধির আশা করছি।

টিপু মুনশি বলেন, বর্তমানে যারা বিশৃঙ্খলা করছেন তারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এমনটি করছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এরপর যে কারখানায় অরাজকতা চলবে, সেটি বন্ধ করে দেব।

নিত্যপণ্যের বাজার প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ১৫ কোটি ডিম আমদানির বিষয়টি চূড়ান্ত হলেও কিছু টেকনিক্যাল কারণে তা পিছিয়েছে। আশা করছি দু-এক দিনের মধ্যে ডিম আমদানি হবে। এ ছাড়া ভারত পেঁয়াজ রপ্তানিতে দর বেঁধে দিয়েছে। এরপর আবার ট্যাক্স আছে। এর ফলে ভারতীয় পেঁয়াজ দেশে পৌঁছে ১১০-১১৫ টাকা হয়ে যায়। এ ছাড়া দেশি পেঁয়াজের মজুত প্রায় শেষের দিকে। নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত আরও একমাস একটু কষ্ট হবে। তবে আলু আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আমদানির জন্য আসবেন তাদের সহায়তা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:০৭:৩২   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
মধুখালিতে বীমা পলিসিতে ৩৩ হাজার টাকা জমা, মৃত্যুর পর পরিবার পেল প্রায় ৩ লাখ টাকা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ