প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে ইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে ইসি
বুধবার, ১ নভেম্বর ২০২৩



প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও ইসির চার কমিশনার উপস্থিত রয়েছেন।

বুধবার (১ নভেম্বর) বিকেল ৩টার দিকে প্রধান বিচারপতির খাস কামরায় এ বৈঠক শুরু হয়।

গত ২৯ অক্টোবর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ সার্বিক বিষয় অবহিত করার জন্য রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির সাক্ষাৎ চায় নির্বাচন কমিশন (ইসি)। তাদের সাক্ষাৎ চেয়ে ইতোমধ্যে এ বিষয়ে দুটি পৃথক চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয় বলে ইসির একাধিক সূত্রে জানা গেছে।

ইসি জানায়, আগামী ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চেয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। সাক্ষাতের কিছু দিনের মধ্যেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ইসি কর্মকর্তারা বলছেন, প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরনের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। এবারও তাই চাওয়া হয়েছে।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৮ সালের ২৯ জানুয়ারি। সেই হিসাবে আগামী ২৮ জানুয়ারি চলতি সংসদের মেয়াদ শেষ হবে। মেয়াদ পূর্ণ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই হিসাবে ৩১ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

এ বিষয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, নভেম্বরের প্রথমার্ধেই তফসিল দেবে নির্বাচন কমিশন। আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে ঘোষণা করা হতে পারে তফসিল। তার আগে বাংলাদেশ টেলিভিশন সিইসির দেওয়া জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করবে। আর এই ভাষণেই তিনি তফসিল দিয়ে দেবেন।

বাংলাদেশ সময়: ১৮:০৩:১০   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের অভিযানে ১৭২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
সোনারগাঁয়ে ঝোপ থেকে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার
বন্দরে স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
অস্ট্রেলিয়ার সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠক
আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)
সদরপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী রাইসা আফরিনের জানাজা-দাফন সম্পন্ন
জামালপুরে বিদ্যুতের হাহাকার, তীব্র ক্ষোভের মুখে পল্লী বিদ্যুৎ
গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক সাড়ে ৪ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ