জাতিসংঘের বিবৃতি ত্রুটিপূর্ণ, প্রতিবাদ জানাবে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতিসংঘের বিবৃতি ত্রুটিপূর্ণ, প্রতিবাদ জানাবে সরকার : পররাষ্ট্রমন্ত্রী
বুধবার, ১ নভেম্বর ২০২৩



জাতিসংঘের বিবৃতি ত্রুটিপূর্ণ, প্রতিবাদ জানাবে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েজাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)-এর অনেকগুলো বর্ণনা বেশ ত্রুটিপূর্ণ। মূল ঘটনা বিবর্জিত। আমরা এর একটা প্রতিবাদ পাঠাব। আমরা মনে করি, তারা যথাযথভাবে অবহিত নন।

বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওএইচসিএইচআরের তথ্যে ঘাটতি আছে। এ রকম প্রতিষ্ঠানগুলোর তথ্যে ঘাটতি থাকা খুবই দুঃখজনক।

ওএইচসিএইচআর মঙ্গলবার (৩১ অক্টোবর) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের সংকটের এ সময়ে রাজনৈতিক উত্তেজনা প্রশমনে সরকারকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও নির্বাচন-পরবর্তী সময়ে বাংলাদেশের সব নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।

এতে আরো বলা হয়, ‘বাংলাদেশে চলমান বিক্ষোভের মধ্যে একের পর এক সহিংসতার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দেশটিতে সামনে জাতীয় নির্বাচন থাকায় আমরা রাজনৈতিক সব পক্ষের প্রতি এটা স্পষ্ট করার আহ্বান জানাচ্ছি যে এমন সহিংসতা গ্রহণযোগ্য নয়। সেই সঙ্গে সহিংসতা উসকে দেয়— এমন বক্তব্য ও তৎপরতা থেকে বিরত থাকতেও আমরা রাজনীতিকদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

বাংলাদেশ সময়: ১৮:১৩:১৫   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে : ডেপুটি স্পীকার
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
শাহরুখ-সালমানকেও চিনতেন না মাধুরীর স্বামী
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী
বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
জর্দান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ