
জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে ডিবি-১-এর এসআই আপেল মাহমুদ ও এসআই মো. এহসানুল হকের নেতৃত্বে একটি চৌকস দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গাওকুড়া খালেরপাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর রশিদ ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের উজানপাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৩:৩২:২৩ ৫ বার পঠিত