মধুখালিতে বীমা পলিসিতে ৩৩ হাজার টাকা জমা, মৃত্যুর পর পরিবার পেল প্রায় ৩ লাখ টাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালিতে বীমা পলিসিতে ৩৩ হাজার টাকা জমা, মৃত্যুর পর পরিবার পেল প্রায় ৩ লাখ টাকা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬



মধুখালিতে বীমা পলিসিতে ৩৩ হাজার টাকা জমা, মৃত্যুর পর পরিবার পেল প্রায় ৩ লাখ টাকা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা পলিসির বিপরীতে মৃত গ্রাহক বাঁকের শেখের পরিবারকে ২ লাখ ৯০ হাজার ৯৬৭ টাকার মৃত্যুদাবির চেক দেওয়া হয়েছে। মাত্র ১১টি কিস্তিতে ৩৩ হাজার টাকা জমা দেওয়ার পর তাঁর মৃত্যুর ঘটনায় পলিসির নির্ধারিত অর্থ পেয়েছে পরিবারটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কামারখালী চন্দনা মৎস্য আড়ত মাঠে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পরিবারের সদস্যদের হাতে চেকটি হস্তান্তর করা হয়।

বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধুখালী সেলস ম্যানেজার ও ইনচার্জ মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ডিএমডি ও প্রজেক্ট হেড (এলিগেন্ট) মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি প্রজেক্ট হেড (এলিগেন্ট) মো. সুলতান হোসেন খান, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজীব হোসেন চৌধুরী (ইরান), বোয়ালমারী আরএসএম ও ইনচার্জ মো. শরিফুল ইসলাম এবং সালথা আরএসএম ও ইনচার্জ গৌতম বিশ্বাস।

আয়োজকেরা জানান, কামারখালী গ্রামের বাসিন্দা বাঁকের শেখ বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধুখালী শাখায় একটি বীমা পলিসি গ্রহণ করেছিলেন। তিনি ১১টি কিস্তিতে মোট ৩৩ হাজার টাকা জমা দেন। পরে তাঁর মৃত্যু হলে পলিসির বিপরীতে ২ লাখ ৯০ হাজার ৯৬৭ টাকার মৃত্যুদাবির চেক পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:১২:৫১   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী
বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
জর্দান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
মধুখালিতে বীমা পলিসিতে ৩৩ হাজার টাকা জমা, মৃত্যুর পর পরিবার পেল প্রায় ৩ লাখ টাকা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ