রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রপতি দেশে ফিরেছেন
বুধবার, ১ নভেম্বর ২০২৩



রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন ।
রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ (ফ্লাইট নং ৫৮৫) আজ সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রাষ্ট্রপতিকে বিমান বন্দরে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, জননিরাপত্তা সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, বাংলাদেশে সিঙ্গাপুরের কনসাল এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা ।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোস-এর তত্ত্বাবধানে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।
গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৫৯   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে : ডেপুটি স্পীকার
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
শাহরুখ-সালমানকেও চিনতেন না মাধুরীর স্বামী
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী
বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
জর্দান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ