শাহরুখ-সালমানকেও চিনতেন না মাধুরীর স্বামী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহরুখ-সালমানকেও চিনতেন না মাধুরীর স্বামী
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬



শাহরুখ-সালমানকেও চিনতেন না মাধুরীর স্বামী

বলিউডের জনপ্রিয় দুই তারকা শাহরুখ খান ও সালমান খানকে চেনেন না—এমন ঘটনা অবাক করার মতোই। অথচ অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী চিকিৎসক শ্রীরাম নেনে জানিয়েছেন, ১৯৯৯ সালে তাদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানেও শাহরুখ ও সালমানকে চিনতেন না তিনি।
এমনকি অনুষ্ঠানে উপস্থিত অধিকাংশ তারকার সঙ্গেই তার পরিচয় ছিল না।

সম্প্রতি নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান তার রান্নার ভ্লগের জন্য মাধুরী ও শ্রীরাম নেনের মুম্বাইয়ের বাড়িতে যান। সেখানেই পুরনো দিনের স্মৃতিচারণা করতে গিয়ে এ কথা জানান নেনে।

তিনি বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে শুধু অমিতাভ বচ্চনকেই চিনতেন তিনি।
কারণ, অমিতাভ অভিনীত ‘অমর আকবর অ্যান্থনি’ সিনেমাটি দেখেছিলেন। অন্যদের ক্ষেত্রে কে কোন তারকা, তা বুঝতে পারেননি। তার ভাষায়, অনুষ্ঠানে সবাইকে অভিবাদন জানালেও পরে বিয়ের অ্যালবাম দেখে তাদের পরিচয় জানতে হতো।

ফারাহ যখন জানতে চান, শাহরুখ খান ও সালমান খানকেও কি তিনি চিনতে পারেননি, তখন নেনে বিষয়টি নিশ্চিত করেন।
তবে তিনি জানান, অনুষ্ঠানে তারকারা তার সঙ্গে বেশ আন্তরিক আচরণ করেছিলেন।

কেন বলিউড সম্পর্কে ধারণা ছিল না নেনের?

মাধুরী দীক্ষিতের বিপুল জনপ্রিয়তা সম্পর্কে আগে কেন জানতেন না, সে বিষয়টিও ব্যাখ্যা করেন শ্রীরাম নেনে। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এবং লস অ্যাঞ্জেলেসে বসবাসের কারণে হিন্দি সিনেমা দেখা হতো না তার। সে সময় হিন্দি ভাষাও জানতেন না তিনি।

নেনে জানান, স্টিভেন স্পিলবার্গ, জর্জ লুকাস ও স্টার ওয়ার্স-এর মতো হলিউডের সিনেমা ও নির্মাতাদের নিয়েই তার আগ্রহ ছিল।
তাই মাধুরী যে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, তা তার জানা ছিল না।

মাধুরীর সঙ্গে পরিচয়ের পর অবশ্য দ্রুতই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। নেনের ভাষ্য অনুযায়ী, পরিচয়ের পর তারা তিন মাস সম্পর্কে ছিলেন। এই সময়ের মধ্যেই দুজনের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয় এবং তিন মাস পরই মাধুরীকে বিয়ের প্রস্তাব দেন তিনি।

১৯৯৯ সালে বিয়ে মাধুরী-নেনের

১৯৯৯ সালের ১৭ অক্টোবর হৃদ্‌রোগ বিশেষজ্ঞ শ্রীরাম নেনেকে বিয়ে করেন মাধুরী দীক্ষিত। বিয়ের পর যুক্তরাষ্ট্রে চলে যান অভিনেত্রী এবং অভিনয়জগৎ থেকে কিছু সময়ের বিরতি নেন। তাদের দুই ছেলে—আরিন ও রায়ান।

পরে ভারতীয় সিনেমায় ফিরে আসেন মাধুরী। এখনো সিনেমা, টেলিভিশন ও বিনোদনজগতের বিভিন্ন প্রকল্পে যুক্ত রয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪:০২:৫৬   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে : ডেপুটি স্পীকার
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
শাহরুখ-সালমানকেও চিনতেন না মাধুরীর স্বামী
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী
বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
জর্দান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ