’জনগণ অবরোধ প্রত্যাখ্যান করেছে’ মহাসড়কে অবস্থান নিয়ে খোকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ’জনগণ অবরোধ প্রত্যাখ্যান করেছে’ মহাসড়কে অবস্থান নিয়ে খোকা
বুধবার, ১ নভেম্বর ২০২৩



’জনগণ অবরোধ প্রত্যাখ্যান করেছে’ মহাসড়কে অবস্থান নিয়ে খোকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবরোধের ২য় দিনে স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বুধবার (১ নভেম্বর) সকাল থেকে সন্ধা পযর্ন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসময় লিয়াকত হোসেন খোকা বলেন, রাজনীতি অর্থ বিশৃঙ্খলা নয়, গাড়ি পোড়ানো নয়, কর্মরত অফিসারদের হত্যা করা নয়। এটা একটা বিশৃঙ্খলা রাজনীতি যা বিএনপি-জামাত সবসময়ই করে আসছে। ২০১৪তেও করেছে আগেও করে আসছে, কিন্তু জনগণ শান্তিতে বসবাস করতে চায়। আমাদের মত রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ চায় শান্তিতে বসবাস করতে। সাধারণ মানুষ কখনো হরতাল রাজনীতি, বিশৃঙ্খলা রাজনীতি, গাড়ি পোড়া রাজনীতি, সন্ত্রাসী রাজনীতি চায়না এবং জনগণ প্রত্যাখ্যান করেছেন। যার প্রমাণ এই অবরোধ জনগণ সাড়া দেয়নি।আমরা শুধু এতটুকু জানি শান্তির রাজনীতি করি, জনগণের রাজনীতি করি আর বিএনপি জামাত ক্ষমতায় যাওয়ার জন্য বিশৃঙ্খলার রাজনীতি করে, দেশে অরাজকতা সৃষ্টি করে অবরোধ ও হরতাল করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে কিন্তু তাদের এই স্বপ্ন সার্থক হবে না। এবং এই দেশের জনগণ তা মেনে নেবে না।

তিনি বলেন, বিএনপি জামাতের উশৃংখলার রাজনীতি হত্যা জালাও পোড়াও ও স্বাধীনতা বিরোধী রাজনীতির জনগণ প্রত্যাখ্যান করেছে। আগামীদিনেও আমরা যারা স্বাধীনতার পক্ষের শক্তি আমরা সবাই ঐক্যবদ্ধ ইনশাল্লাহ আমরা সকল জনগণকে নিয়ে একমত আছি এই জামাত বিএনপি আমাদের কিছুই করতে পারবে না। সকাল থেকে বিএনপি’র কোন নেতাকর্মীদের আমরা মাঠে দেখতে পাইনি, যারা বুঝে না বুঝে বিএনপি ভোট দিত তারাও এই অবরোধকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি জনগণ থেকে অনেক দূরে এবং বিচ্ছিন্ন হয়ে গেছে। আগামীতেও জনগণকে সাথে নিয়ে বিএনপি জামাতকে দাঁতভাঙ্গা জবাব দেব।

এসময় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল, সহ-সভাপতি দেওয়ান উদ্দিন চুন্নু, গরীবে নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার, পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সফি জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূইয়া মেম্বার, সোনারগাঁ উপজেলা জাতীয় যুবসংহতি আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমাম, মো. মাইনুল ইসলাম মামুন, সাবেদ আলি মেম্বার, সাকিব মেম্বার, সোহেলসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৫৬   ৪৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ
নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের অঙ্গীকার
বোয়ালমারীর বাহিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে তদন্ত
আইএলও সম্মেলনে বৈষম্যহীন শ্রম ব্যবস্থা ও নতুন কর্মসংস্থানের আহ্বান বাংলাদেশের
সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার : ডা. জাহেদ উর রহমান
স্টার্টআপ বাংলাদেশের ১০৯ কোটি টাকার বিনিয়োগে ৩৬ প্রযুক্তি স্টার্টআপ
মধ্যপ্রাচ্যের সংঘাতে ৪ খাতে অতিরিক্ত ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী
ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ