আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল থামবে ৩ স্টেশনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল থামবে ৩ স্টেশনে
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩



আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল থামবে ৩ স্টেশনে

আগামী ৫ নভেম্বর (রোববার) থেকে উত্তরা-মতিঝিল পর্যন্ত মেট্রোরেল প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। মতিঝিল থেকে আগারগাঁও অংশে শুধু মতিঝিল, বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনে ট্রেন থামবে। হেডওয়ে হবে ১০ মিনিট। বেলা সাড়ে ১১টার পর মতিঝিল-আগারগাঁও অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষ্যে ব্রিফিংয়ে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, আগামী ৪ নভেম্বর (শনিবার) মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে এদিন উত্তরা থেকে আগারগাঁও অংশের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। এছাড়া আগের মতো শুক্রবার মেট্রোরেলের চলাচল বন্ধ থাকবে।

এদিকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষ্যে ৪ নভেম্বর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করবেন। তারপর দিন ৫ নভেম্বর থেকে মেট্রোরেল চলাচল করবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:২৮   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদিতে নিহত মোশাররফের সন্তানদের শিক্ষা ব্যয় বহন করবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী
মাদারীপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
নেই যানজট, মহাসড়কে ফিরেছে গতি
বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচের দল ঘোষণা জার্মানির
বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি
সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরের অর্ধশতাধিক স্থানে ঈদের জামাত
আজ পবিত্র জুমাতুল বিদা
ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ
মিসাইল ও ড্রোনের গর্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ