ভোক্তাপর্যায়ে বাড়ল এলপিজির দাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোক্তাপর্যায়ে বাড়ল এলপিজির দাম
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩



ভোক্তাপর্যায়ে বাড়ল এলপিজির দাম

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৫ টাকা ৯ পয়সায় সমন্বয় করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১১ টাকা ২৬ পয়সায় সমন্বয় করা হয়েছে।

এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৬৩ টাকা ৩৬ পয়সায় সমন্বয় করা হয়েছে।

এর আগে অক্টোবর মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৮৪ টাকা থেকে ৭৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

বাংলাদেশ সময়: ১৬:০০:০০   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদিতে নিহত মোশাররফের সন্তানদের শিক্ষা ব্যয় বহন করবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী
মাদারীপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
নেই যানজট, মহাসড়কে ফিরেছে গতি
বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচের দল ঘোষণা জার্মানির
বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি
সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরের অর্ধশতাধিক স্থানে ঈদের জামাত
আজ পবিত্র জুমাতুল বিদা
ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ
মিসাইল ও ড্রোনের গর্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ