প্রতিবন্ধী ফাউন্ডেশন আইন একটি মাইলফলক - সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতিবন্ধী ফাউন্ডেশন আইন একটি মাইলফলক - সমাজকল্যাণ মন্ত্রী
শনিবার, ৪ নভেম্বর ২০২৩



---

নিউজটুনারায়ণগঞ্জ : সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন ২০২৩ একটি মাইলফলক। এই আইনের ফলে প্রতিবন্ধীদের কল্যাণে সরকারের কার্যক্রম আরও বেগবান হবে।

মন্ত্রী আজ রাজধানীর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন ২০২৩ ঐতিহাসিক অর্জন ও উদযাপন শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রতিবন্ধীদের কল্যাণে এ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার স্থায়ী ভবন নির্মাণ, থেরাপী সেন্টার প্রতিষ্ঠাসহ বহুবিধ কর্মকান্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে প্রতিবন্ধীবান্ধব করেছে

মহান জাতীয় সংসদে এ আইন পাশের ফলে এর কর্মচারীরা নতুন উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেন, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন পাশের মাধ্যমে এ প্রতিষ্ঠানটি একটি আইনি কাঠামোর মধ্যে আসলো। পাশাপাশি এ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টদের দায়িত্বও বাড়লো। প্রতিবন্ধীদের জন্য সরকারের গৃহীত কর্মসূচি আন্তরিকতার সাথে বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা কর্মচারী সোসাইটির সভাপতি ড. মোঃ রেজাউল কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সমাজকল্যাণ সচিব মোঃ খায়রুল আলম সেখ।

বাংলাদেশ সময়: ২০:১৩:৫৯   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফরিদপুরে সার ডিলারশিপ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৪
নগরকান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার ভ্যানের ধাক্কা,মহাসড়কে যানজট
​কালকিনিতে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও অগ্নিনির্বাপণ মহড়া
বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে : ডেপুটি স্পীকার
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
শাহরুখ-সালমানকেও চিনতেন না মাধুরীর স্বামী
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ