​কালকিনিতে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও অগ্নিনির্বাপণ মহড়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​কালকিনিতে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও অগ্নিনির্বাপণ মহড়া
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬



​​কালকিনিতে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও অগ্নিনির্বাপণ মহড়া

কালকিনি প্র‌তি‌নি‌ধি : মাদারীপুরের কালকিনিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি ও অগ্নিকাণ্ড সচেতনতা বিষয়ক জীবন্ত মহড়া অনুষ্ঠিত হয়।
​উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কিশোর কুমার দাস।
​কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে ফায়ার সার্ভিস ও সুশীল সমাজের অংশগ্রহণে অগ্নিকাণ্ড প্রতিরোধ, জরুরি উদ্ধারকাজ ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়। এতে বাসাবাড়ি ও কর্মক্ষেত্রে আকস্মিক আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণের ব্যবহারিক কৌশল তুলে ধরা হয়।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী তনু চন্দ্র কর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুর আলম, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আরিফুল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার আব্দুর রহমান এবং আনসার ও ভিডিপি ইন্সট্রাক্টর রবিউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
​ উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস তাঁর বক্তব্যে বলেন, “দুর্যোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব না হলেও পূর্বপ্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি করলে ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ কমিয়ে আনা সম্ভব। অগ্নিকাণ্ডসহ যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো জা‌নি‌য়ে‌ছেন।”

বাংলাদেশ সময়: ১৬:২৫:৪০   ১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা
সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ
এলডিসি উত্তরণের সময়সীমা বাড়াতে ডাচ সমর্থন চাইল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ