নোয়াখালীর সুবর্ণচরে বিনাধান-১৭ নিয়ে মাঠ দিবস

প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াখালীর সুবর্ণচরে বিনাধান-১৭ নিয়ে মাঠ দিবস
রবিবার, ৫ নভেম্বর ২০২৩



নোয়াখালীর সুবর্ণচরে বিনাধান-১৭ নিয়ে মাঠ দিবস

জেলার সুবর্ণচরে বিনাধান-১৭ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট(বিনা) নোয়াখালী উপ-কেন্দ্রের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল হকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদ, বিনা উপ-কেন্দ্র নোয়াখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাকিব, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রায়হান শিকদার, ফার্ম ম্যানেজার মো. ফররূখ আহম্মেদসহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও শতাধিক চাষি।
এসময় ড. মির্জা মোফাজ্জল বলেন, বিনাধান-১৭ মাত্র ১০০-১১০ দিনেই ফলন আসে। খরাসহিষ্ণু স্বল্প জীবনকালীন ও ব্লাস্ট প্রতিরোধি এ ধান প্রচলিত জাতের তুলনায় ২৫-৩০দিন আগেই ফলন কর্তন করা যায়। ফলে, একই জমিতে রবি শস্য চাষের সুযোগ থাকে।
মাঠ দিবসে বিনা নোয়াখালীর উপ-কেন্দ্রে প্রদর্শীত ধান কর্তন করে বিনাধান-১৭ হেক্টর প্রতি ৬ দশমিক ৫ টন ফলন দেখতে পান অতিথিসহ কৃষকরা।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৫৮   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ