ফিলিস্তিনিদের রক্ষার দায়িত্ব তুরস্কের : এরদোগান

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিস্তিনিদের রক্ষার দায়িত্ব তুরস্কের : এরদোগান
সোমবার, ৬ নভেম্বর ২০২৩



ফিলিস্তিনিদের রক্ষার দায়িত্ব তুরস্কের : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, ইসরাইলি নিপীড়ন থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার দায়িত্ব তুরস্কের। আমরা তা করছি এবং দৃশ্যমানের চেয়ে আরও বেশি কিছু করা অব্যাহত রাখব। গাজার ভাই ও বোনদের কখনও একা ফেলে দেবে না তুরস্ক।

রোববার (৫ নভেম্বর) উত্তর-পূর্বাঞ্চলীয় রিজে প্রদেশে একটি উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এরদোগান বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তপাত বন্ধ করা তুরস্কের দায়িত্ব। যা আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে ঘটছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, গাজায় অনৈতিক, নীতিহীন, ঘৃণ্য গণহত্যাকে যারা সমর্থন করছে তাদের অপরাধের বিরুদ্ধে কথা বলা আমাদের ঐতিহাসিক দায়িত্ব।

কূটনৈতিক সূত্রের বরাতে টিআরটি ওয়ার্ল্ড উল্লেখ করেছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রোববার পৃথক ফোন কলে কথা বলেছেন মিসরীয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরি ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে। গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন।

এর আগে রোববার ইসরাইল জানিয়েছে, তেল আবিব ও আঙ্কারার কূটনৈতিক সম্পর্ক অটুট রয়েছে।

ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, গাজা যুদ্ধ নিয়ে আঙ্কারার অবস্থান ও তুর্কি রাষ্ট্রদূতকে প্রত্যাহারের পরও তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অটুট রয়েছে।

শনিবার তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছিল তুরস্ক। গাজায় ফিলিস্তিনিদের ওপর অবিরাম বোমাবর্ষণের প্রতিবাদে এই পদক্ষেপ নেয়া হয়।

বাংলাদেশ সময়: ১১:৩৬:২৫   ২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দক্ষিণ কোরিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড
রমজান শুরুর তারিখ ঘোষণা করল ওমান
দেশজুড়ে সভা-সমাবেশ, ইরানে ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উদযাপন
মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধজাহাজ পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প!
ইসলামি বিপ্লব বার্ষিকীতে জাতীয় ঐক্যের ডাক ইরানের প্রেসিডেন্টের
যুক্তরাষ্ট্র-কানাডা সেতু উদ্বোধন আটকে দেওয়ার হুমকি ট্রাম্পের
মালয়েশিয়ায় জাহাজসহ ৮ বাংলাদেশি ক্রু আটক
প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত স্পেন ও পর্তুগাল, ঘরছাড়া ১১ হাজার মানুষ
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ