অবরোধের প্রতিবাদে মাঠে সংসদ সদস্য লাবু

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবরোধের প্রতিবাদে মাঠে সংসদ সদস্য লাবু
সোমবার, ৬ নভেম্বর ২০২৩



অবরোধের প্রতিবাদে মাঠে সংসদ সদস্য লাবু

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদ জানিয়ে ফরিদপুরের নগরকান্দায় প্রতিবাদ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরকান্দা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত দেশে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করছে, তা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিহত করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল। বিএনপি-জামায়াত দেশকে আগের স্থানে নেওয়ার চেষ্টা করছে। তারা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও শুরু করেছে। পুলিশ পিটিয়ে হত্যা করেছে। আমার এলাকায় কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কোনো ছাড় দেয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৫:২৬:০৮   ৪২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজন, স্বামী-স্ত্রীর অবস্থা সংকটাপন্ন
রূপগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের নিরাপত্তায় মাঠে ৬ প্লাটুন বিজিবি
টুকুর বাড়িতে অগ্নিসংযোগের জেরে পাবনার বেড়ায় বিএনপি-আ. লীগ সংঘর্ষ
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
মধুখালীতে ফেসবুক পেজে সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সন্মেলন
পশ্চিম বাকলিয়াসহ নগরীর সব ওয়ার্ডে সমান গুরুত্বে উন্নয়ন হবে: চসিক প্রশাসক
দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ার পরিকল্পনা সরকারের
জিয়াউর রহমানের হাতেই আধুনিক সেনাবাহিনীর ভিত্তি স্থাপিত হয়: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ