টসে জিতে ফিল্ডিংয়ের বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » টসে জিতে ফিল্ডিংয়ের বাংলাদেশ
সোমবার, ৬ নভেম্বর ২০২৩



টসে জিতে ফিল্ডিংয়ের বাংলাদেশ

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

দিল্লির বায়ুদূষণ অতিক্রম করে, হারের বৃত্ত ভাঙার প্রত্যয় টাইগারদের। আর জয় দিয়ে, সেমিতে না পৌঁছানোর ক্ষতে প্রলেপ দিতে চায় লঙ্কানরা।

আইসিসি ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার লক্ষ্যে এ ম্যাচে নিজেদের একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। এ ম্যাচে বাদ পড়েছেন টাইগারদের অটোচয়েজ পেসার মোস্তাফিজ। একাদশে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা তানজিম হাসান সাকিব। অন্যদিকে লঙ্কান একাদশেও দুই পরিবর্তন এসেছে।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ : পাতুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক, উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, মহীশ তিকশানা, কাসুন রাজিতা, দুষ্মন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।

বাংলাদেশ সময়: ১৫:১৭:৫২   ৪৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ
ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান
জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল
জোড়া গোলে মিশরের ইতিহাসে সালাহর নতুন রেকর্ড
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
সোনারগাঁওকে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ