রাঙ্গামাটির লংগদুতে ২০টি সরকারি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটির লংগদুতে ২০টি সরকারি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১২ নভেম্বর ২০২৩



রাঙ্গামাটির লংগদুতে ২০টি সরকারি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

জেলার লংগদু উপজেলায় ৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ২০টি সরকারি উন্নয়ন প্রকল্পের আজ উদ্বোধন করা হয়েছে।
সকাল ৯টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১০টি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পাঁচটি এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পাঁচটি সরকারি বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুল বারেক সরকার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবলু দাশ বাবু, জেলা পরিষদ সদস্য আসমা আক্তার, আব্দুর রহিম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ঝান্টু প্রমুখ।
এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একের পর এক জনকল্যাণমুখী প্রকল্পের উদ্বোধন করছেন আর বিএনপি-জামায়াত সারাদেশে আন্দোলনের নামে অগ্নিসংযোগ ও মানুষ হত্যা করছে। তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
২০ টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২৬ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪১:৩৫   ৪৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের বিশেষ নজর রয়েছে: দীপেন দেওয়ান
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু
পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে
গ্রিন লাইসেন্স ছাড়া জাহাজ রিসাইক্লিং ব্যবসার সুযোগ থাকবে না: শিল্পমন্ত্রী
সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে : পানিসম্পদ মন্ত্রী
বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাইকার বৈশ্বিক প্রেসিডেন্ট
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ