রাঙ্গামাটির কাউখালীতে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটির কাউখালীতে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন
সোমবার, ১৩ নভেম্বর ২০২৩



রাঙ্গামাটির কাউখালীতে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার কাউখালী উপজেলায় আজ এলজিইডির বাস্তবায়নে প্রায় ৭৭ লক্ষ টাকা ব্যয়ে কলমপতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষ নির্মাণ প্রকল্প, প্রায় সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ে বেতবুনিয়া চেহেরী বাজার থেকে লক্ষীছড়ি ভায়া বর্মাছড়ি রাস্তার পুনঃনির্মাণ, বেতবুনিয়া কেন্দ্রীয় জামে মসজিদসহ ৩টি প্রকল্পের উদ্বোধন এবং অন্যান্য সরকারী সংস্থা কর্তৃক ৮টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ সোমবার সকাল ৯টায় কাউখালী উপজেলায় এসব উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরিয়া, কাউখালী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো: এরশাদ সরকার, সাংগঠনিক সম্পাদক ক্যাচিং মং মারমা, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যজ চৌধুরী প্রমুখ।
সরকারী এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে দীপংকর তালুকদার এমপি বলেন, আওয়ামীলীগ সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকার কারণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৫বছরে সারা বাংলাদেশের মতো পার্বত্য চট্টগ্রামেও উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অতিথিবৃন্দ বেতবুনিয়া গাউছিয়া আহমদিয়া রহমানিয়া মাদ্রাসা এমপিও ভুক্তি হওয়ায় মাদ্রাসা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৬:২২:২৮   ৪৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ