আগামী প্রজন্মকে জ্ঞানে-গুণে উন্নত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে : ডেপুটি স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামী প্রজন্মকে জ্ঞানে-গুণে উন্নত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে : ডেপুটি স্পিকার
সোমবার, ১৩ নভেম্বর ২০২৩



আগামী প্রজন্মকে জ্ঞানে-গুণে উন্নত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে : ডেপুটি স্পিকার

পাবনা, ১৩ নভেম্বর, ২০২৩ : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেছেন, আগামী প্রজন্মকে জ্ঞানে-গুণে উন্নত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। জাতির পিতার নির্দেশনা ছিল যত দ্রুত আমরা শতভাগ শিক্ষিত জাতি গড়ে তুলতে পারবো বাংলাদেশের মানুষ তত দ্রুত ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও উন্নত জীবন পাবে। তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মিত হবে।
আজ সোমবার পাবনার বেড়া উপজেলায় ভারেঙ্গা একাডেমির উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু আরো বলেন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কুদরত-ই-খোদা শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল। শিক্ষার সার্বিক মানোন্নয়নে সকল ভাবনা সরকারের রয়েছে।
ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা সবময়ই শোষিতের পক্ষাবলম্বন করেছেন। জাতির পিতার কন্যা বাঙালি জাতির পক্ষে এ ধরনের মানবতা বিরোধী বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশে ইসলাম ধর্মকে ব্যবহার করে যারা ক্ষমতায় থেকেছে তারা এ হামলার নিন্দা জানাতে পারেনি। তাদের প্রভুদের পদলেহন করতে গিয়ে তারা মানবতার পক্ষে দাড়াতে পারছেনা, ন্যূনতম নিন্দাও তারা জানাতে পারেনি। ১৯৭১ সালেও একইভাবে তারা মানবতার পক্ষে না দাঁড়িয়ে হায়েনাদের পক্ষে অবস্থান নিয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলামের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বেড়া পৌর মেয়র এস এম আসিফ শামস রঞ্জনসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৪১:১৭   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে ট্রাম্পিং কাজের উদ্বোধন এমপি চৌধুরী নায়াব ইউসুফের
কালকি‌নি‌তে পল্লী চিকিৎসকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফতুল্লায় পুলিশের ওপর গুলি: অস্ত্র-ম্যাগাজিনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আহত ৪
গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল
‘সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে ছিল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড’
গাজা পরিকল্পনা নিয়ে ইসরাইল সফর করবেন ট্রাম্পের জামাতা কুশনার
বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে - আমির খসরু
মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ‘মাস্তুল ফাউন্ডেশন’: ভূমিমন্ত্রী
চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে: ত্রাণমন্ত্রী
সুনামগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব শীর্ষক গোলটেবিল বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ