চাঁদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩



চাঁদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

জেলায় আজ বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়।এ উপলক্ষে বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টার দিকে চাঁদপুর ডায়াবেটিক সমিতি আয়োজিত ‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’ প্রতিপাদ্যে বিশ্ব ডায়াবেটিস দিবসের কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইয়াসির আরাফাতসহ জেলা ডায়াবেটিস সমিতির সাথে সংশ্লিষ্টরা ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বক্তব্যে বলেন, ডায়াবেটিসের সমস্যায় আগেই রাশ টানার পাশাপাশি জীবনযাত্রায় খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে। ধূমপান এবং মদ্যপান বর্জন করা, নিয়মিত সুগারের লেভেল পরীক্ষা করা, নিয়ম মেনে ওষুধ খাওয়া এবং সারাদিনে অন্তত ঘণ্টাখানেক সময় হাঁটার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৫০   ৪০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ