নারিকেল গুড়ের মেরা পিঠা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারিকেল গুড়ের মেরা পিঠা
মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩



নারিকেল গুড়ের মেরা পিঠা

শীতের আগমনী বার্তা বইছে বাতাসজুড়ে। আর শীত মানেই নানা পদের পিঠার সমাহার। শীতের সময়ে যেসব পিঠা খাওয়া হয় তার মধ্যে অন্যতম হলো নারিকেল গুড়ের মেরা পিঠা। অল্প কিছু উপকরণে খুব সহজেই এটি তৈরি করা যায়। শীতের বিকেলে এই পিঠা তৈরি করতে পারেন বাড়ির সবার জন্য। চলুন জেনে নেওয়া যাক নারিকেল গুড়ের মেরা পিঠা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

আতপ চালের গুঁড়া- ৩ কাপ

গুঁড়- ২ কাপ

কোরানো নারিকেল- ১ কাপ

লবণ- সামান্য।

যেভাবে তৈরি করবেন

একটি হাঁড়িতে গুড় দিয়ে তার সঙ্গে আড়াই কাপের মতো পানি দিয়ে জ্বাল দিন। মিশ্রণটি ফুটে উঠলে চালের গুঁড়া দিয়ে নাড়ুন, এরপর তার সঙ্গে কোরানো নারিকেল দিন। চুলা থেকে নামিয়ে কয়েক মিনিট ঢেকে রাখুন। একটু ঠান্ডা হয়ে এলে ভালোভাবে মথে নিন। এবার মণ্ডটি দিয়ে গোল ছোট ছোট বলের মতো করে হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠা তৈরি করুন। ভাপে ১৫-২০ মিনিট রেখে নামিয়ে নিন। ঠান্ডা হলে পরিবেশন করুন।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৫৭   ৫৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ