নারায়ণগঞ্জে রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
বুধবার, ১৫ নভেম্বর ২০২৩



নারায়ণগঞ্জে রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে সাইনবোর্ডের চিশতিয়া বাউল সমিতির অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আব্দুল হাই। এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাইনবোর্ডের জাকির মিয়ার মালিকানাধীন রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন আশপাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই ঢাকা পোস্টকে বলেন, আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঢাকা পোস্টকে বলেন, বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:০৬:১৫   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন
আলফাডাঙ্গায় কৃষকের দুটি সেচপাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ