যুক্তরাষ্ট্রে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
বুধবার, ১৫ নভেম্বর ২০২৩



যুক্তরাষ্ট্রে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে শিক্ষার্থী বহনকারী একটি বাসের সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ছজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১৮ জন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ওহাইওর কলম্বাসে লিকিং কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার সকালে ইন্টারস্টেট সেভেনটিতে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাক্টরটিতে আগুন ধরে যায়। এতে ছয়জন নিহত এবং ১৮ জন আহত হন।

দুর্ঘটনার বিষয়ে টস্কারাওয়াস ভ্যালি লোকাল স্কুলের সুপারিনটেনডেন্ট ডেরেক ভারানস্কি জানিয়েছেন, কলম্বাসে ওহাইও স্কুল বোর্ড অ্যাসোসিয়েশনের সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় তাদের ভাড়া করা বাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে স্কুলের শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও শিক্ষকরা ছিলেন।

এদিকে, আলাদা এক ঘটনায় নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের সেন্ট অ্যালবানসে বাড়িওয়ালা-ভাড়াটিয়া বিবাদে তিনজন নিহত হয়েছেন।

পুলিশ বলেছে, নিহত সবাই একই বাড়ির ভাড়াটিয়া। তাদের সঙ্গে বাড়িওয়ালার দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। তাদেরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার পর বাড়িওয়ালা নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন।

বাংলাদেশ সময়: ১১:১০:৪৩   ৩৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ