‘তফসিলের পর নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করবে পুলিশ’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘তফসিলের পর নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করবে পুলিশ’
বুধবার, ১৫ নভেম্বর ২০২৩



‘তফসিলের পর নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করবে পুলিশ’

জাতির উদ্দেশে আজ বুধবার সন্ধ্যা সাতটায় ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ওই ভাষণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। তফসিল ঘোষণার পর কেউ জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশিদ।

বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা বিভাগের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

হারুন বলেন, ‘তফসিল ঘোষণাকে ঘিরে ও ঘোষণার পর কেউ যদি সহিংসতা করে ও অনলাইনে উসকানি দেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের নিরাপত্তা দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নজরদারি থাকবে। পাশাপাশি অলিতে গলিতে মোটরসাইকেল পেট্রল টিম কাজ করবে।’

তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মতে কাজ করবে পুলিশ। বিদেশে বসে কারা উসকানি দিচ্ছে, সে বিষয়ে পুলিশ জানে। কেউ যাতে নাশকতা না করতে পারে সে জন্য সব ধরনের প্রস্তুতি পুলিশ নিয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭:১০:৩২   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ