স্পীকারের সাথে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বুধবার, ১৫ নভেম্বর ২০২৩



স্পীকারের সাথে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে মালদ্বীপের হাইকমিশনার সিরুজিমাথ সামীর সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, নারীর ক্ষমতায়ন, পর্যটন খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ- মালদ্বীপ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ৫০ বছর পূর্তির দিকে এগিয়ে চলেছে। ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের সরকার কাজ করে চলেছে।

স্পীকার বলেন, মালদ্বীপের মত বাংলাদেশের পর্যটন খাতও অত্যন্ত সম্ভাবনাময়। তিনি বলেন, দেশী ও বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন খাতে সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ -মালদ্বীপ সরাসরি বিমান যোগাযোগ এই দুইদেশের আন্ত:সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসময় তিনি মালদ্বীপের পর্যটন খাতের প্রশংসা করেন।

মালদ্বীপের হাইকমিশনার সিরুজিমাথ সামীর বলেন, মালদ্বীপে প্রায় দেড় লক্ষ বাংলাদেশী শ্রমিক দক্ষতার সাথে কাজ করছে।

এসময় তিনি নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় স্পীকারের বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন।
এসময় মালদ্বীপ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারী মাইশান আহমেদ এবং থার্ড সেক্রেটারি নাসির মারিয়ামসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১৭:১৯   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ