নির্বাচন নিয়ে আলোচনা দিল্লি-ওয়াশিংটনের নিজস্ব ব্যাপার: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন নিয়ে আলোচনা দিল্লি-ওয়াশিংটনের নিজস্ব ব্যাপার: পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩



নির্বাচন নিয়ে আলোচনা দিল্লি-ওয়াশিংটনের নিজস্ব ব্যাপার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা দিল্লি-ওয়াশিংটনের নিজস্ব ব্যাপার বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রণালয়ের জনকূটনীতি অনু বিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন।

দিল্লিতে যুক্তরাষ্ট্র ও ভারতের পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কিনা– জানতে চাইলে সেহেলী বলেন, সংলাপটি মূলত ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সার্বিক দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াবলি আলোচনার একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। তাদের সংলাপে রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা-সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। সে আলোচনায় বৃহত্তর বৈশ্বিক, আঞ্চলিক ও উপআঞ্চলিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্থিতিশীলতার নানা দিক উঠে আসা স্বাভাবিক। আলোচনার বিষয়বস্তু হিসেবে কী আসবে বা না আসবে– তা এই দু’দেশের নিজস্ব ব্যাপার।

বাংলাদেশ কারও কাছে নির্বাচনের সহযোগিতা চেয়েছে কিনা– উত্তরে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সহযোগিতার জন্য কোনো দেশ বা সংস্থাকে অনুরোধ জানায়নি বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৫৩   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, জব্দ ৫০টি
আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা
যে শর্তে রেখার সঙ্গে ‘সিলসিলা’ সিনেমায় কাজ করতে রাজি হন জয়া বচ্চন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে আগামী অর্থবছরে : ত্রাণমন্ত্রী
ফ্যামিলি কার্ডের নামে টাকা নিলে আমি নিজে মামলা করব : ডেপুটি স্পিকার
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন : ইসি সচিব
পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সুপারিশ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন
শেরপুরে ফ্রিল্যান্সিং এবং এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ