বিএনপি নেতাকর্মীদের মানুষের কাতারে রাখি না: শামীম ওসমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি নেতাকর্মীদের মানুষের কাতারে রাখি না: শামীম ওসমান
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩



বিএনপি নেতাকর্মীদের মানুষের কাতারে রাখি না: শামীম ওসমান

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান বলেছেন, আমি ওদের মানুষের কাতারে রাখিনা। ২০১৩-১৪-১৫ তে তিন হাজার ৩৬ জন মানুষকে আগুনে পুড়িয়ে দিলো। ৫’শ জন মানুষকে পুড়িয়ে মারলো। ইটা দিয়ে মারতো, গুলি করে মারতো, পুড়িয়ে মারতো। আমরাও তো এক সময়ে ক্ষমতায় ছিলাম। বিএনপি যখন ১৯৯১ সালে ক্ষমতায় ছিলো তখন আমাদের ওপর কী নির্মম অত্যাচার না করা হয়েছিল। আমাদের লোকজন কিভাবে হত্যা করা হলো। আমরা কত লাশ কাধে নিলাম।

তিনি বলেন, ওরা (বিএনপি) সাপ খেলায় হেরে গেছে। ওদের সামনে আর বাংলাদেশের মাটিতে কিছু করার নাই। বাট যেহেতু ওরা এখন চেষ্টা করছে। যে ইনফরমেশন আমার কাছে আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমার নেত্রী আমার মা শেখ হাসিনা এবং তার বোন আমরা যাকে ছোট আপা বলি। তাদের কান্না কেউ দেখেনি। এরা তো মানুষ, উনারা তো ফেরেস্তা না। মাত্র ২১ বছর বয়সে আমাদের নেত্রী দেশের দায়িত্ব নিয়েছেন। আর তখন হত্যা করা হয় তার পরিবারকে। আমার আরেক বোন রেহেনা আপা উনার বয়স তখন ১৭-১৮ বছর হবে। উনি উনার কষ্ট টা বুক থেকে ছাড়তে পারেনি।

বৃহস্পতিবার রাতে নাসিক ৬ নম্বর ওয়ার্ডে থানা আওয়ামী লীগের এক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, সাত আট বছর আগে পদ্মা সেতু নিয়ে খেলা খেলা হয়েছিল। পদ্মা সেতুতে দুর্নীতি করা হয়েছে এমন কথা বলে বঙ্গবন্ধুর পরিবারকে চিহ্নিত করা হয়েছিল। বলা হয়েছিল এই দুর্নীতির সাথে সরাসরি বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা জড়িত। সেদিন জাতির পিতার কন্যা শেখ হাসিনা চ্যালেঞ্জ করে বলেছিল তার দলের লোক দুর্নীতি করে না। আর সেটা আদালতে প্রমাণ হয়েছে যে তাদের দেয়া বক্তব্য মিথ্যা এবং বানোয়াট। শেখ হাসিনার আত্মসম্মানে যখন আঘাত লেগেছে তখন তিনি বলেছিল তোমাদের এখন আমাদের দরকার নেই। আমরা নিজের টাকা দিয়ে পদ্মা সেতু তৈরি করবো। তারপর বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে সেটা আটকানোর চেষ্টা করেছে। আজ তা প্রমাণও হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খোকন শাহ্ সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, থানা যুবলীগের আহ্বায়ক ও নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিল মতিউর রহমান মতি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৪৯   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ