সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ফ্ল্যাটে অগ্নিকান্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ফ্ল্যাটে অগ্নিকান্ড
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩



সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ফ্ল্যাটে অগ্নিকান্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বহুতল আবাসিক ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) বিকাল ৩ টায় সাইনবোর্ড এলাকায় পার্ক পলিট্যাকনিক ইনস্টিটিউট সংলগ্ন আব্দুল সালামের বাড়ির তৃতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে আসায় বড় কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। প্রাথমিক অবস্থায়ই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানা যায় ফায়ার সার্ভিস সূত্রে।

আদমজী ইপিজেড ফায়ার ষ্টেশনের ইনচার্জ মিলন মিয়া জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পার্ক পলিট্যাকনিক ইনস্টিটিউট সংলগ্ন আব্দুল সালামের বাড়ির তৃতীয় তলায় অগ্নি সংযোগের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। যে ঘরটিতে আগুনের সূত্রপাত সেটি তালাবদ্ধ ছিলো। আমরা দ্রুত পানি দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৫২   ৪৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ