সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩



সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উঠানে খেলার সময় বাড়ির পাশে একটি পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকালে সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন।

পুলিশ জানায়, নিহত মুনতাসির হোসেন সাজিন ইছাপাড়া এলাকার মো. মাঈনুদ্দিনের ছেলে এবং হাবিবা আক্তার রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকার রাজু মিয়ার কন্যা।

নিহত সাজিন ও হাবিবা মামাতো-ফুফাতো ভাই-বোন।

দুই শিশুর পরিবারের সদস্যদের বরাতে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার জানান, শুক্রবার বিকেলে হাবিবা তার বাবার সাথে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকালে দুই ভাই-বোন উঠানে খেলা করছিলাম। কোন এক সময় তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে পুুকুরের দিকে গেলে তাদের ভাসমান অবস্থায় দেখতে পায়।

পুকুর থেকে দুই শিশুকে তুলে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না থাকায় তাদের অনুরোধে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক মো. মোহসীন।

এদিকে, দুই শিশুর নিহতদের ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

বাংলাদেশ সময়: ২৩:২৮:০৪   ৪৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
বিশ্ব খাদ্য দিবস আজ
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ