সুনামগঞ্জে হাওরাঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র ও জীবনমান উন্নয়নে সেমিনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে হাওরাঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র ও জীবনমান উন্নয়নে সেমিনার
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩



সুনামগঞ্জে হাওরাঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র ও জীবনমান উন্নয়নে সেমিনার

জেলায় আজ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ‘হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন সম্পর্কে উদ্বুব্দকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা সদরে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও হাওর প্রকল্পের সহকারী পরিচালক মো. মশিউর রহমানের সঞ্চালনায় এ সেমিনারে আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় পরিচালক মো. মহিউদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল করিম, ডেপুটি সিভিল সার্জন ডা. সুকদেব সাহা, জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ।
সেমিনারের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সুনামগঞ্জ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মুয়াজ্জিন হাফেজ মাওলানা মো. উসমান গণি।
সেমিনারে বক্তারা হাওরাঞ্চলের জেলা সুনামগঞ্জে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং সেগুলো বাস্তবায়নে ইমামদের সহযোগিতার কথা উল্লেখ করেন। পাশাপাশি, সমাজ থেকে গুজব ও কুসংস্কার দূর করা এবং সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে ইমামদের ভূমিকা রাখার আহবান জানান।
উল্লেখ্য, সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় হাওর অঞ্চলের ৭ টি জেলার ৫৭ টি উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ‘হাওর এলাকায় জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:৫০:০৫   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজদের নাম প্রকাশ করার আহ্বান সাখাওয়াতের
বিদেশি পিস্তল-গুলিসহ ‘মানিক গ্রুপের’ ৩ সদস্য গ্রেপ্তার
সাংবাদিকতায় অবদানে সম্মাননা স্মারক পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপনে জাতীয় কর্মসূচি
সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর তৃতীয় দিনের কার্যক্রম
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ইতিহাসের নতুন পাতা উন্মোচনে কাল ভোট, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি: সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ