পার্বতীপুরে জ্বালানি তেলবাহী ট্যাংক লরি বিস্ফোরণ, নিহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » পার্বতীপুরে জ্বালানি তেলবাহী ট্যাংক লরি বিস্ফোরণ, নিহত ১
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩



পার্বতীপুরে জ্বালানি তেলবাহী ট্যাংক লরি বিস্ফোরণ, নিহত ১

পার্বতীপুরে জ্বালানি তেলবাহী ট্যাংক লরি বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

শনিবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৭টার দিকে শহরের বাস টার্মিনালে রতন মোটর গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক হলেন- ওয়েলডিং মিস্ত্রী রতন হোসেন (৩০)। তিনি দিনাজপুর শহরের শেখপুরা রেলগেট এলাকার আবু কালামের ছেলে।

আহতরা হলেন- ওয়েলডিং মিস্ত্রীর সহকারী নাহিদ (১৬) ও বাস সুপার ভাইজার বাদশা (২০)। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বাদশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নাহিদকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সাকিব আল হাসান নামের একজন জানান, বাস টার্মিনাল এলাকায় রোজামনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তেল পরিবাহী লরি মেরামতের কাজ করছিলেন ওয়েলডিং মিস্ত্রী রতন ও নাহিদ। তারা লরিটির ঢাকনা না খুলেই ঝালাইয়ের কাজ শুরু করেন। এতে বিকট শব্দে লরিটি বিস্ফোরিত হয়। উড়ে যায় লরির পেছনের ঢাকনাসহ সামনের কেডিন। এ সময় পাশে থাকা মিথুন নামের একটি যাত্রীবাহী বাসও ক্ষতিগ্রস্ত হয়।

লরির ড্রাইভার সেরাজুল ইসলাম জানান, তিনি তার লরিটি মেরামত করতে দিয়ে পাশের দোকানে চা খেতে যান। হঠাৎ করে বিকট শব্দ শুনে ছুটে এসে দেখেন ওয়েলডিং মিস্ত্রী রতন ও তার সহকারী নাহিদ ও বাস শ্রমিক বাদশা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। রতনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সোয়া ৮টার দিকে তিনি মারা যান।

পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান জানান, সতর্কতার সহিত লরি মেরামত কাজ না করায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ওয়েলডিং মিস্ত্রী রতন মারা গেছেন। আরও দুই জন শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:০৯   ৩১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাবনায় মাছ ধরার সময় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে সচেতনতা ও নারীদের স্বাস্থ্যসুরক্ষায় সরকারি উদ্যোগ বাড়ানোর আহ্বান চীফ হুইপের
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার - স্বাস্থ্যমন্ত্রী
শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখতে হবে - ত্রাণ মন্ত্রী
বটবা‌হিনী গতকালের নির্বাচ‌নে হে‌রে গি‌য়েও তারা বি‌ভিন্ন ধর‌নের অপপ্রচার করার চেষ্টা কর‌ছে : খোকন
সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আলফাডাঙ্গায় শারদীয় দুর্গাপূজার পুনর্মিলনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: পেটের ভেতর ও শরীরে লুকিয়ে আনা ৪৫০০ পিস ইয়াবাসহ আটক ৩
জামালপুরে যৌনপল্লীতে সাড়ে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ সিয়াম ৭ দিন পর ঢাকা থেকে উদ্ধার: পুলিশ জানায় স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ