এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি : চুন্নু

প্রথম পাতা » ছবি গ্যালারী » এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি : চুন্নু
সোমবার, ২০ নভেম্বর ২০২৩



এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি : চুন্নু

জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল হিসেবে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দিবে জাতীয় পার্টি।

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে দুপুর ১২টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরুর প্রথমদিনে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছি। প্রক্রিয়া শুরু করলেও নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয় এটি। নির্বাচনী আস্থা এখনও আসেনি। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মহাজোটে নয় এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি।

সরকারি দলের সঙ্গে বিএনপির সংলাপ বিষয়ে জানতে চাইলে জাপা মহাসচিব বলেন, সরকারি দল ও বিএনপি কেউ সংলাপে আগ্রহী নয়; তবে এখনও আলোচনায় বসার সময় আছে।

চুন্নু বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই, জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাপা। দলের কোনো সিদ্ধান্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই রওশন এরশাদের। তিনি কার সঙ্গে কি আলাপ আলোচনা করেছেন সেটা ধরার মধ্যে না। এটাকে আমরা আমলে নিচ্ছি না।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে বেগম রওশন এরশাদের সৌজন্য সাক্ষাতের বিষয়ে জাতীয় পার্টির জিএম কাদেরপন্থিরা বলেন, রওশন এরশাদ দলের পৃষ্ঠপোষক। দলীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নেই।

এরই মধ্যে রওশনপন্থিরা আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছে। অন্যদিকে, জিএম কাদেরপন্থিরা নির্বাচনে যাওয়া নিয়ে এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও দুই মেরুতে জিএম কাদের ও রওশনপন্থিরা।

বাংলাদেশ সময়: ১৫:১৫:০৭   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি : তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের
জামালপুরে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে জরিমানা
জামালপুরে ৪’শ পিস ইয়াবাসহ মাদক কারবারি রুবেলের স্ত্রী গ্রেপ্তার
মধুখালী প্রেসক্লাবের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল
সরিষাবাড়ীতে সরকারি প্রাথমিকে অবৈধভাবে পরীক্ষার ফি আদায়ের অভিযোগ
বিষ খাইয়ে কৃষক ইউসুফ হত্যায়: জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত
সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি
পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ